২০ নভেম্বর ২০১৭


বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ কয়েক বছর ধরে ত্রিধারায় বিভক্ত থাকা বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত হয়েছেন। পূর্বের মিটি বিলুপ্ত করে শেখ মো. ফজলু মিয়াকে সভাপতি ও আনহার আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার জেলা কমিটির আহবায়ক এটিইউ তাজ রহমান ও জেলা কমিটির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান।

২০১০ সালের ৩০ অক্টোবর উপজেলার জাপার সম্মেলনের মাধ্যমে একই বছরের ২৭শে ডিসেম্বর ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হলে আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০১৫ সালের ১০ মে আবারও নতুন করে আহবায়ক কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

এরপর ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জেলা জাপা’র তৎকালীন আহবায়ক ও সদস্য সচিব উপজেলা জাতীয় পার্টির অপর একটি কমিটির অনুমোদন দেন। ২০১০ সালের পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোতীর্ণ হওয়ার পরেই নেতাকর্মীদের মধ্যে দলীয় বিভক্তি দেখা দেয়। এরপর আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে একাধিকবার সম্মেলনের সিদ্ধান্ত নিলেও তা ভেস্তে যাওয়ায় উপজেলা জাপা’র মূল ধারার নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

নেতাকর্মীরা কয়েকটি ধারায় বিভক্ত হয়ে পৃথক কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। স্থানীয় এমপি এবং জেলা জাতীয় পার্টির নেতাদের অনুস্মরণ করে তারা বিভিন্ন গ্রুপ, উপ-গ্রুপে বিভক্ত হয়ে অন্তর্দ্বন্দ্ব আর বাদ-বিভেদে জড়িয়ে পড়েন। নতুন কমিটি অনুমোদনের পর নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।

নতুন অনুমোদিত কমিটির সহ-সভাপতি পদে শফিউল আলম সুফি, আছলম খাঁ, জাহিদুল ইসলাম ছানা, শেখ ছিদ্দেকুর রহমান ছিদ্দেক, ছানাউর রহমান মুসা, হাজী মনফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমীর উদ্দিন রতন, ছানাওর আলী গেদনী, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শানুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন শিবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খালিছদার, লিটন মিয়া, দপ্তর সম্পাদক আবদুল মছব্বির, যুগ্ম দপ্তর সম্পাদক আশিক মিয়া, ধর্ম সম্পাদক মাহমদ আলী, যুগ্ম ধর্ম সম্পাদক আজির উদ্দিন, অর্থ সম্পাদক মাসুক মিয়া, সহ-অর্থ সম্পাদক আফাই মিয়া, প্রচার সম্পাদক রুনু মিয়া, যুগ্ম প্রচার সম্পাদক উজ্জল মিয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক মালিকুল ইসলাম, যুগ্ম মুক্তিযোদ্ধা সম্পাদক আবদুল জলিল, আইন সম্পাদক দ্বিপক লাল পুরুকায়স্থ পলাশ, যুগ্ম আইন সম্পাদক আলী আহমদ, শিক্ষা সম্পাদক কামাল মিয়া, যুগ্ম শিক্ষা সম্পাদক খসরু মিয়া, কৃষি সম্পাদক আব্দুল মন্নান, যুগ্ম কৃষি সম্পাদক রুবেল মিয়া, এনজিও সম্পাদক দ্বারা মিয়া, যুগ্ম এনজিও সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া, যুগ্ম ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম খোকন, মহিলা সম্পাদক নার্গিস বেগম, যুগ্ম মহিলা সম্পাদক পিয়ারা বেগম, তথ্য প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিক মিয়া, স্বাস্থ্য সম্পাদক আব্দুল কুদ্দুছ লকুছ, যুগ্ম স্বাস্থ্য সম্পাদক মোস্তাক আহমদ, ত্রাণ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম ত্রাণ সম্পাদক হারুন মিয়া, যুব সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম যুব সম্পাদক ইয়াওর আলী, পল্লী উন্নয়ন সম্পাদক নেছার আলী, যুগ্ম পল্লী উন্নয়ন সম্পাদক ফজলু মিয়া-২, সমাজ কল্যাণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য হাবিবা বেগম, আব্দুর রহিম, মোক্তার মিয়া, হরেশ চন্দ্র দাস, আমীর আলী রহমত, আকলু মিয়া, সিরাজুল ইসলাম তালুকদার, শাহজান ইসলাম সাগর, সুমন মিয়া, আনু মিয়া, আব্দুল মন্নান, নোমান আহমদ, মো. খইরুদ্দিন, আজাদ মিয়া, সম্রাট মিয়া, হায়দর মিয়া, শামীম মিয়া, কৃষ্ণ মণি বিশ্বাস, কামাল মিয়া-২, আবদুল মজিদ, সিরাজুল ইসলাম।

নতুন কমিটি অনুমোদন দেয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার জেলা কমিটির আহবায়ক এটিইউ তাজ রহমান ও জেলা কমিটির সদস্য সচিব উসমান আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

(আজকের সিলেট/২০ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন