১৫ সেপ্টেম্বর ২০২৩


জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

শিপন চন্দ জয়: সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তরা সম্পর্কে চাচাতে ভাই।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালের দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

শেয়ার করুন