২৬ এপ্রিল ২০২২
মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পেলেন ৩০৫টি গৃহহীন পরিবার।
মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন হইতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও ভুমি হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার ৩০৫টি ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন।
ঘরগুলো হলো- উপজেলাধীন বাগাউড়া ১৬১টি (মুজিব পল্লী), আলমপুর ৪৬টি (জয়বাংলা পল্লী), ইনাতগঞ্জ ৩৭টি (মুজিব স্বপ্ন পল্লী), বাউসা ৫৩টি (বঙ্গঁমাতা পল্লী) ও বৈঠাখাল ৮টি (মুজিব স্বপ্নলোক)। যাহা উপহার পাওয়া পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হয়েছে।
এসময় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং সাংবাদিকরা সহ সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।