২৯ অক্টোবর ২০২২


মধ্যনগরে কমিউনিটি পুলিশিং ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

শেয়ার করুন

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের উদ্যোগ কমিউনিটি পুলিশিং ডে-২০২২ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবসের প্রথমার্ধে অফিসার ইনচার্জ জাহিদুল হক নাজমূল’র আহ্বানে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলারপ্রধান সড়কগুলো ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরাঞ্চলে প্রদক্ষীন করা হয়।

পরপরেই মধ্যনগর থানা হলরুমে কমিউনিটি পুলিশিং সম্পর্কে আলোচনায় সকলকে অবগত করেন থানা পুলিশ।এসময় জনতাই “পুলিশ,পুলিশেই জনতাই” এই প্রতিপাদ্যে,কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র-শান্তি শৃঙ্খলা সর্বত্র।এই প্রতিপাদ্যে মধ্যনগর উপজেলার সকল শ্রেণীর জনমানুষ এতে অংশনেন।

আয়োজিত সমাবেশে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ নিজ বক্তব্যে কমিউনিটি বিষয়ে আলোচনা করেন।এছাড়াও বক্তব্য রাখেন মধ্যনগর থানা পুলিশ অফিসারগন,৪ইউনিয়নের গ্রামপুলিশ প্রতিনিধি,মধ্যনগর কমিউনিটি সভাপতি প্রতিনিধি মোবারক হোসেন তালুকদার,বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,আওয়মীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী,যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।

শেয়ার করুন