১৫ নভেম্বর ২০১৭


সারপারে মাদ্রাসার দু’পক্ষের উত্তেজনা প্রশমিত

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপার হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৫জন করে দু’পক্ষের ১০জন নিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে একটি বৈঠক হয়। এসময় সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষ বিবদমান ভূমিতে না যাওয়ার অঙ্গীকার করেন। এ সময় ইউএনও, ওসি উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, আমরা দু’পক্ষকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করবো, এতে তারা রাজি হয়েছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। সমস্যা সমাধানে দু’পক্ষ অঙ্গীকার করায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কাজ শুরু করেছেন। এ ঘটনায় কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজার উপজেলার সারপার বাজারে মঙ্গলবার সকালে জমি সংক্রান্তে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮ জন আহত হন।

 

(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন