২৪ জুলাই ২০২৩


গোয়াইনঘাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা ও র‍্যালি

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রসাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি,অফিসার ইনচার্জ গোয়াইনঘাট থানা কেএম নজরুল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা।

এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।সভায় বিভিন্ন বিভাগের সরকারি সেবা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।পরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেয়ার করুন