২৯ জুন ২০২৩


গোয়াইনঘাটে আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

শেয়ার করুন

হেলাল আহমদ বাদশা (গোয়াইনঘাট) প্রতিনিধি : আষাঢ় মাসের ১৪ দিন।আষাঢ় শ্রাবন দুই মাস বর্ষাকাল। বর্ষাকাল এলেই শুরু হয় আমন ধান চাষের মৌসুম। এই বৃষ্টির পানিতেই বীজতলা তৈরীতে ব্যস্ত স্থানীয় আমন চাষীরা। আমনের চারা রোপণের জমি তৈরীতে ব্যস্ত সময় পার করছেন গোয়াইনঘাট উপজেলার চাষীরা। বন্যার পানি কমার সাথে সাথে তারা বীজতলা তৈরীর জন্য ইত্যেমধ্যে মাঠে নেমে পড়েছেন। তাদের বীজতলা তৈরীর নির্ধারিত উচু স্থানে বীজের চারা উৎপাদনের জন্য কাজ করছেন। এদিকে কৃষকরা কিছুদিন আগেই তাদের উৎপাদিত বোরো ধান ঘরে তুলে বেশ কিছুদিন বিশ্রাম শেষে আবারও মাঠে নেমেছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন বীজতলা তৈরীর জন্য মাঠে কাজ করছেন। কেউ জমির আইল কাটছেন আবার কেউ জমির আগাছা পরিস্কার করছেন। কেউবা আবার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ দিচ্ছেন। অনেক কৃষকই আমন ধানের বীজতলা তৈরীর কাজ শুরু করেছেন।

উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের কৃষক মজর আলী,জালাল উদদীন, প্রদীপ চন্দ্র। জানান, আমরা আমন ধানের চারার জন্য বীজতলা তৈরী করছি। এবার বৃষ্টির পানিতেই নির্ধারিত জমি চাষ করে বীজতলা তৈরী করবো। এছাড়াও জমিতে ধানের ফলন বেশী পাওয়ার জন্য উন্নত জাতের ধানের বীজ উৎপাদন করছি।কৃষক মজর আলী আরো বলেন,বন্যা প্রবন ও নিচু জায়গায় হওয়ায় তিনি ৫১ জাতের পানী সহনশীল বীজ বপন করছেন।এ উপজেলার কৃষকরা এই জাতীয় ধান চাষে বেশ আগ্রহী।এছাড়াও কৃষকদের নতুন জাতের ধান আবাদে আগ্রহ বাড়ছে বলে জানান তিনি।এছাড়াও খোঁজ নিয়ে জানা যায় উপজেলার কোথাও উঁচু জায়গায় ব্রি-৫১ জাতের চারার বয়স ১০/১২ দিনের হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কৃষকদের সঠিকভাবে বীজ উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের কে নানাভাবে সহযোগীতা ও পরামর্শ দিচ্ছেন।

শেয়ার করুন