২৬ জুন ২০২৩


মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

শেয়ার করুন

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২২-২৩অর্থ বছরের বিশেষ এলাকার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে, বাইসাইকেল’সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে মধ্যনগর উপজেলা প্রশাসনের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সহায়তা প্রদান করা হয়। বাইসাইকেল ও শিক্ষা উপকরণ সহায়তার সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় বক্তব্য সহ উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গলহা উচ্চবিদ্যালয়ের সভাপতি প্রভাত দেবনাথ, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর আওয়ামী লীগের সাবেক যুগ্মআহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং, নির্মাল্য তালুকদার বাপ্পি, প্রধান শিক্ষক রমা রনজন সরকার প্রমুখ।

এসময়১০জন শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল ও ২০জন শিক্ষার্থীকে ১টি করে ভালমানের ২০টি স্কুল ব্যাগ তুলে দেন। এবং গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন