১৪ জুন ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলে আব্দুল হাসিম (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোস্তেগানী হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার স্থানীয় গোস্তেগানী হাওড়ে নৌকা দিয়ে মাছ ধরতে যায় জেলে আব্দুল হাসিম। বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে ওই হাওড়ে আব্দুল হাসিমের ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ডুবন্ত নৌকাসহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।