১৭ সেপ্টেম্বর ২০১৯


ফেঞ্চুগঞ্জে জালালাবাদ ট্রেন লাইনচ্যুত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : মাত্র দুই সপ্তাহের মাথায় ফের সিলেটে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের লোপ লাইনে কোচের চারটি চাকা পড়ে যায়। অবশ্য দ্বিতীয় ও তৃতীয় লোপ লাইন (জয়েন্ট) খোলা থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৪ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে ও ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ঘন ঘন ট্রেন লাইনচ্যুতের ঘটনায় রেলওয়ের সেবার মান নিয়ে প্রশ্ন দেখা দেয়েছে। যাত্রীদের মনে সংশয় তৈরি হয়েছে।

শেয়ার করুন