২৯ জানুয়ারি ২০২২


বালাগঞ্জে বিএনপি নেতা নুর মিয়ার চেয়ারম্যানের সহধর্মীনীর ইন্তেকাল

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের প্রায় ১৫ বছরের সাবেক চেয়ারমান হাজী আব্দুন নুর’র (নুর মিয়া) সহধর্মীনি, লন্ডন মহানগর যুবদলের সভাপতি মামুন ইসলামের মাতা আলহাজ মিনা বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালর ১১টার সময় সিলেট নগরীর বাগবাড়িস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পর রাত ৮টায় বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নস্থ বাণিগাঁও গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহ করেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী রফিক আহমদ, উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন রিপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, সাবেক সহ সভাপতি সাবুল আহমদ প্রমূখ।

এদিকে, মরহুমের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়ায়া নেমে এসেছে। তার ৬ সন্তানের মধ্যে সবাই দেশের বাহিরে অবস্থান করছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন