৯ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি, বেঙ্গল স্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ চৌধুরী হুদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লন্ডন বারা অফ বার্কিং এন্ড ডেগেনহাম এর মেয়র জনাব ফারুক আহমেদ চৌধুরীর ভাই।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি এতিমখানায় খাদ্য বিতরণকালে তিনি হৃদ রোগে আক্রান্ত হন। এরপর তাকে নগরীর একটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তার মৃত্যুতে সিলেট চেম্বারের সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।