৯ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটের আদালতের এর মালখানায় সংরক্ষিত দীর্ঘ মূলতবী মামলার আলামত (১৯৯০ সাল হতে ২০০০ পর্যন্ত) ধ্বংশ করা হয়েছে।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ৫ কেজি, ৩১ পুড়িয়া গাঁজা, ১৩ বোতল ফেন্সিডিল ডিসি অফিসের উত্তর পাশে পরিত্যক্ত বিল্ডিং এর পিছনে ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) সাইফুর রহমান, এবং পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম এবং এসএমপি কোর্ট সিলেটসহ কোর্ট মালখানায় কর্মরত অফিসার ফোর্স।