৬ জুন ২০২২


এসপি হলেন আশরাফ ও মাহফুজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্টোপলিটন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি.এম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাহফুজ আফজাল।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (পঞ্চম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো।

শেয়ার করুন