২৫ অক্টোবর ২০২১


সিলেটে মানবকন্ঠ’র বর্ষপূর্তি উদযাপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ৯ম বর্ষপূর্তি পালিত হয়েছে। জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটিস্থ মানবকন্ঠের সিলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মানবকন্ঠের সিলেট প্রতিনিধি খন্দকার আব্দুর রহিম সাবলু ও মানবকন্ঠের স্টাফ ফটোসাংবাদিক মিঠু দাস জয়। এরপর কেক কেটে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বর্ষপূতি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহনগর বিএনপি’র সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সুয়েব, এসএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ, ডিআইজি সিলেট রেঞ্জের এসপি জেদান আল মুসা, এসএমপি এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: ল্ফুুর রহমান, এসএমপি’র সহকারি পুলিশ কমিশনার (এসি ডিবি) অলক কান্তি শর্মা, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ছোটন সিংহ, কোতোয়ালি থানার ওসি মো: আলী মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক জাবেদ মাহমুদ, সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের আহŸায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, দৈনিক একাত্তরের কথা’র মফস্বল সম্পাদক আনন্দ সরকার, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, আজকের সিলেট ডটকম প্রধান সম্পাদক সাইফুর তালুকদার, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আজমদ খান, এনটিভি সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, সাংবাদিক গুলজার আহমদ, সাংবাদিক দীগেন সিংহ, বাংলা টিভি’র সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, সাংবাদিক অমিতা সিনহা, পাপ্পু তালুকদার, বাংলা টিভির আলমগীর হোসেন, অনিল পাল, আমাদের অর্থনীতি সিলেট প্রতিনিধি জাহিরুল ইসলাম মিশু, ক্রীড়া সংগঠক আব্দুল কাদির, অনলাইন প্রেসক্লাব সদস্য আব্দুল হাছিব, আবু জাবের, আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আজম, সাবেক ছাত্রদল নেতা হোসেন খান ইমাদ, মানবকন্ঠ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সাংবাদিক মারুফ হাসান, সাদেকুর রহমান সুমন, হায়দার রুবেল, বিভো মোবাইল ফোনের সিলেট বিভাগীয় ইনচার্জ লরি, কৃতিশ তালুকদার, মুহিবুল হক ইমন প্রমুখ।

শেয়ার করুন