৯ জানুয়ারি ২০২৩


নগরীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর লিফলেট বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা জনাব মাহবুব চৌধুরী বলেছেন, বিএনপি যুগপৎ আন্দোলনে ১০ দফার আলোকে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে গনতন্ত্র ফিরিয়ে ২৭ দফার আলোকে রাষ্ট্র মেরামত করবে। এতে করে মানুষের দুঃখ কষ্ট দুর হবে, খুন গুম হামলা মামলা থেকে রক্ষা পাবে, আইনের শাসন, ভোটাধিকার, আর্থিক শৃঙ্খলা ফিরে আসবে। সর্বগ্রাসী লুটপাট, দুর্নিতীর অবসান হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ হবে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানান।

সোমবার নগরীর মজুমদারীস্থ বিমান অফিস, গ্যাস অফিস, ব্যাংকের কর্মকর্তাদের হাতে বিএনপির যুগপৎ আন্দোলনে গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার বুকলেট ও লিফলেট তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, মিছবাউল করিম চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন