১৭ ডিসেম্বর ২০২৩


দক্ষিণ সুরমায় বাসে আগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকটি বাস পার্কিং করা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।

উল্লেখ্য, এর আগে ২৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে নগরের কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা জালালাবাদ ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শেয়ার করুন