৭ মার্চ ২০১৯


টিলা কাটার দায়ে ইসকন মন্দিরকে জরিমানা

শেয়ার করুন

অতিথি প্রতিবেদক

সিলেট : শ্রী শ্রী রাধা মধাব জিউর মন্দির, ইসকন সিলেটকে অনুমতি না নিয়ে টিলা কাটার দায়ে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজলশাহ এলাকায় পরিবেশ অধিদপ্তর, সিলেটের ডিডি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবশ আইনজীবী সমিতির (বেলা) সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমেস্ট্রি সায়ফুল ইসলাম, জুনিয়র কেমেস্ট্রি সানুয়ার হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই ওবায়দুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন