৮ জুলাই ২০২২


গোলাপগঞ্জে বাস উল্টে আহত ৩০

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ থানার ওসি মো: হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন