১০ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আদালতের নিষেধাজ্ঞা লংঘন করে সিলেটের ভোলাগঞ্জে চলছে পাথর হরিলুট। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থানীয় কর্তাব্যক্তিদের ম্যানেজ করেই লুটেরা চক্র চালাচ্ছে হরিলুট। এতে করে পরিবেশ ধ্বংসের পাশাপাশি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে লুটেরা চক্র, পুলিশ ও নামধারী স্থানীয় কতেক সাংবাদিক।
অভিযোগ পাওয়া গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মইন উদ্দিনের নেতৃত্বে একদল পাথর খেকো প্রায়প্রতিদিনই বেআইনীভাবে পাথর উত্তোলন করে সরবরাহ করছে। ভোলাগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোখলেছকে গাড়ি প্রতি ১৫শ টাকা দিয়ে অবৈধভাবে পাথর লুটছে তারা। আর এ বখরা থেকে প্রতি সপ্তাহে কোম্পোনীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় পেয়ে থাকের ৭ হাজার টাকা। এভাবে ঘুষ বানিজ্যের মাধ্যমে প্রতিদির লুট করা হয় পাথর সম্পদ।
শুক্রবার জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে উপজেলার লিলাই বাজার এলাকা থেকে জব্দ করা হয়েছে ভোলাগঞ্জ কোয়ারি থেকে লুণ্টিত ১২ শ’ ঘনফুট পাথর। এ পাথরের মালিক কোম্পানীগঞ্জ থানার কলাবাড়ি গামের মইন উদ্দিন। জবক্দ করা পাথরের মূল্য প্রায় ২লাখ টাকা।
জানা গেছে, কলাবাড়ি রাস্তা হয়ে প্রত্যহ অবৈধপন্থায় পাথরের চালান সরবরাহ করা হয়ে থাকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। এমন খবরের ভিত্তিতে গোয়াইনঘাট সার্কেলে এ এসপি’র হস্তক্ষেপে শুক্রবার বিকেলে অভিযান পরিচালিত হয়। অভিযানের এ পর্যায়ে লিলাই বাজার এলাকা থেকে মইন উদ্দিনের স্টক করার পাথর জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সার্কেল এ এসপি প্রবাস কুমার সিংহ ও কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় পাথর জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।