২১ নভেম্বর ২০১৮


হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু শ্রেণির ছাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গত ২৪ঘন্টায় শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের পৌদ্দার বাড়ি, ২নং পুল, শায়েস্তানগর পইল রোড, সার্কিট হাউজ, চৌধুরী বাজার, (২য় পৃষ্ঠায়) রাজনগর, সিনেম হলসহ বিভিন্ন এলাকায় একদল বেওয়ারিশ কুকুর পথচরিদের কামড়িয়ে আহত করে।

আহতরা হল- রাহেদুল ইসলাম (৪৫), শশী (৭), শেখ আলী আকবর (৩৪), মঞ্জুর আলী (৩৫), শিউলি রানী (২০), নুরুল ইসলাম (৫০), নূর মিয়া (৪৫), তানিসা (৩)।

শেয়ার করুন