৯ এপ্রিল ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পানিতে ডুবে আরিফ বাহার (৭) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। নিহত আরিফ উপজেলার ইউনিয়ন দক্ষিণ নরপতি গ্রামের বাসিন্দা শাহজাহান বাহারের একমাত্র ছেলে।
রোববার সকালে এদুর্ঘটনা ঘটে।
ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকাল ৩ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।