৬ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ শফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শফিকুল উপজেলার মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাসু মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেবপুর নোয়াহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোড়াবাড়ি এলাকা থেকে শফিকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শত পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।