২ মে ২০২২


সিলেটবাসীর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে সিলেটবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সমবেদনা জানিয়েছেন এজন্য সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন-

প্রিয় বৃহত্তর সিলেটবাসী, আমার বড়ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম জনাব আবুল মাল আবদুল মুহিতকে আপনারা দীর্ঘ লাইনে দাড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তীব্র গরমের মধ্যে এই রমজান মাসে তাঁর জানাযায় শরীক হয়ে তাঁকে জান্নাতবাসী করার জন্য আপনারা দোয়ায় শামিল হয়ে আমাদের কৃতার্থ করেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তাছাড়া বিভিন্ন আয়োজনে এবং ব্যবস্থাপনায় যারা সময় ও শ্রম দিয়েছেন, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

শেয়ার করুন