১৩ অক্টোবর ২০১৮


নবীগঞ্জে দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

শুক্রবার মধ্যরাতে মহাসড়কের সৈদপুর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল বণিক জানান, মহাসড়কের সঈদপুর বাজার চৌমুহনী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়ার জন্য চেষ্ঠা চলছে। না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুলে মরহেদ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন