২ অক্টোবর ২০২৩


মধ্যনগর অজিৎ স্মৃতি পাঠাগারে গ্রন্থপাঠ ও মোড়ক উন্মোচন

শেয়ার করুন

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের গলইখালীতে ২০১৫ সালে প্রতিষ্ঠিত অজিৎ স্মৃতি পাঠাগারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে লেখক ও সম্পাদকদের নিয়ে গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা গাঙুড় এর মোড়ক উন্মোচন করা হয়। সোমবার দুপুরে অজিৎ স্মৃতি পাঠাগার মিলনায়তনে পাঠকার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও কবি অসীম সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অজিত স্মৃতি পাঠাগারের সভাপতি অধীর সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সহ উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী,সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চাকলাদার,ব্রতচারী বিমান তালুকদার,সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার(উপস্থিত), শিক্ষক দুলাল সরকার, শিক্ষার্থীবক্তা আপন সরকার,অরুনাভ রায়,লিংকন,রৌদ্র সরকার।

বক্তাগন বলেন অজিৎ স্মৃতি পাঠাগারটি জাতীয় পর্যায়ে গ’বিভাগে তৃত্বীয় স্থান অর্জন করে এটি মধ্যনগরের জন্য অত্যান্ত গৌরবের। পাঠাগারের পাঠক শিক্ষার্থীদের মধ্যে আলোচনা প্রতিযোগীতা অংশ নেন শিক্ষার্থীগন।এবং প্রধান অতিথিকে অজিৎ স্মৃতি পাঠাগার কতৃক সম্মাননা স্মারক ও সকলকে মানপত্রের মাধ্যমে সম্মান জানানো হয়েছে।প্রধান অতিথির তার বক্তব্যে পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পাঠাগার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

আজকের সিলেট / জেকেএস ( জনি কান্ত শর্মা)

শেয়ার করুন