৩১ আগস্ট ২০২০


সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১০৮০৭

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪২ জন এবং সুনামগঞ্জে ১০ জন রয়েছেন। গত ২৭ এপ্রিল প্রথম রোগী সুস্থ হওয়ার পর সোমবার পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮১৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৪১২২ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৫৮ জন, হবিগঞ্জে ১০০৯ জন এবং মৌলভীবাজারের ১০২৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৭৫ জন। এরমধ্যে ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৭৯৪ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ১২১ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৭৩ জন।

শেয়ার করুন