২৬ সেপ্টেম্বর ২০২২


দোয়ারাবাজারে ঘিলাছড়া কলেজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন 

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচনে কলেজ শাখায় আবু সালেহ মোহাম্মদ নোমান ও আঃ আলিম পরিষদ নির্বাচিত হয়েছে।

নির্বাচনে কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে আবু সালেহ মোহাম্মদ নোমান ৩৮ ভোট ও আঃ আলিম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী পর্ষদে আব্দুল কাইয়ুম বাদশা ২৭ ভোট ও গিয়াস উদ্দিন ৩১ ভোট পেয়েছেন।

এদিকে দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফয়জুল হক, তার প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১ ভোট।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধায় প্রিসাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ শাখায় ২ টি বুথে টানা ভোট গ্রহণ হয়।

প্রিসাইডিং অফিসার জানান, নির্বাচনে কলেজ শাখায় ২ টি প্যানেলে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে আবু সালেহ মোহাম্মদ নোমান ও আঃ আলিম পরিষদ নির্বাচিত হয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে ভোট কেন্দ্রে দোয়ারাবাজার থানা পুলিশের একটি বিশেষ ফোর্স মোতায়েন ছিলো বলেও জানান তিনি।

শেয়ার করুন