৫ জুন ২০১৮


তাজপুরে সড়ক দূর্ঘটনায় মানসিক রোগী নিহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় আয়তেরা বিবি (৪৫) নামের এক মানসিক রোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার সাদিপুর ইউপির গজিয়া গ্রামের আনহার উল্লার স্ত্রী।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার তাজপুর বাজারে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ভোরেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মানসিক ভারসাম্যহীন আয়তেরা বিবি সোমবারে তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হন।

তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটিম্যান সোহাগ হোসেন, দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

(আজকের সিলেট/৫ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন