৩০ এপ্রিল ২০২৩


পরীমনি এখন সিলেটে

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনাযিকা পরীমনি। স্বামী-সন্তানসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।শুটিংয়ের ব্যস্ততা না থাকায় আপাতত মাস খানেকের জন্য সিলেটে এসেছেন । বিভিন্ন সময় খবরের শিরোনাম হওয়া এই নায়িকা এখন অবস্থান করছেন সিলেট মেট্রোসিটির এয়াপোর্ট এলাকাস্থ একটি অভিজাত হোটেল ও রিসোর্টে। বিমানযোগে সিলেট আসা এবং হোটেলে উঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ের মুভমেন্টের ছবি তিনি তার নিজ ফেসবুক পেইজে শেয়ার করছেন।

এর আগে গত বুধবার (২৬ এপ্রিল) রাতে ফেসবুক স্ট্যাটাসে পরীমণী লেখেন, ‘ভাবতেছি সিলেট মাস খানেক থাকব। আফটার অল শ্বশুরবাড়ির এলাকা!’ সেই পোস্টে সিলেট ডিভিশনকে ট্যাগ করেছেন এই অভিনেত্রী।

এদিকে মুহূর্তেই পরীর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। তাদের একজন লিখেছেন, ‘সালমান শাহ্‌র শহরে স্বাগতম।’

আরেকজন লেখেন, ‘সিলেট সুন্দর।’ অন্যজন লিখেছেন, ‘সিলেটের মানুষ অনেক ভদ্র।’ মজার ছলে একজন লিখেছেন, ‘এদিকে তোমার (পরী) জামাই আমাকে বলেছে, আমরা যে সিলেট কাউকে বলিস না।’ তার সেই মন্তব্যের জবাবে পরী লেখেন, ‘তুমি শুধু বলে বেড়াও নাকি!’

জানা গেছে, চিত্রনায়ক শরিফুল রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে। তবে তিনি বড় হয়েছেন সিলেটে। তার বাবা এখানে চাকরি করতেন।

শেয়ার করুন