২৫ এপ্রিল ২০১৮


মৌলভীবাজারে ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টায় উপজেলার শমশের নগর স্টেশনের আউটারের হোম সিগনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে কালনী এক্সপ্রেস টেনে নিচে কাটা পড়ে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৩টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এরপর সকাল ৮টায় আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। এখনো পর্যন্ত আমরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারিনি। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

(আজকের সিলেট/২৫ এপ্রিল/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন