২৬ জানুয়ারি ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট সীমান্তের কু-খ্যাত মাদক কারবারি বহু মামলার পলাতক আসামি আব্দুস ছাত্তার (৪২) কে আটক করেছে গুইবিল বিজিবি। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।
বুধবার ভোরে গুইবিল সীমান্তের নালুয়া চা বাগান এলাকায় হাবিলদার আঃ রহমান টহলরত অবস্থায় অভিযান করে সীমান্তের আতংক কু-খ্যাত মাদক কারবারি আব্দুস ছাত্তার কে ভারতীয় ১০ কেজি গাঁজাসহ আটক করে। একই সময় একই সীমান্তে ৮ টি ভারতীয় গরু মালিক বিহিন আটক হয়।
গুইবিল সীমান্তের সুবেদার মোস্তফা কামাল জানান,সুন্দর পুর (হাল সাং-কালামন্ডল) গ্রামের আব্দুন নুর উপরে ছোট করার পুত্র আঃ ছাত্তার এলাকার চিহ্নিত মাদক চোরা-কারবারি। তার ভাই আব্দুল হামিদ, আব্দুল আজিজ, আব্দুল মজিদ, আব্দুল বারিক ও তার ভাতিজা রুবেল একই পেশায় নিয়োজিত। মাদকের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। আটক ছাত্তারের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।