১০ এপ্রিল ২০২১


জুড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সৈকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত সৈকতের আজিজ রাজনগর উপজেলার ইটা চা-বাগানের হাসান আলীর ছেলে।

শনিবার সকাল ৯টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়িটির পেছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে জুড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

শেয়ার করুন