৭ ডিসেম্বর ২০২৩


স্বল্প খরচে অল্প পরিশ্রমে ধান মাড়াই করে স্বস্তিতে কৃষকরা

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিনেই স্বস্তিবোধ করছেন কৃষকরা। ফলে কৃষকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে এ মেশিন। স্বল্প খরচে ও অল্প পরিশ্রমে এখন কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছেন।

কৃষকদের এখন আর গরু দিয়ে ধান মাড়াইয়ের অপেক্ষায় থাকতে হয় না। এক সময় বোরো ও আমন ধান কেটে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসার পর গবাদি পশু দিয়ে মাড়াই করে ধান বের করতে হতো। এগুলো ছিল সময় সাপেক্ষ। এছাড়া শ্রমিকও লাগতো বেশি। এরপর এল পা দিয়ে ব্যবহৃত মেশিনে ধান মাড়াই। পরবর্তীতে এসেছে শ্যালো মেশিনে ধান মাড়াই। তবে সময়ের পরিক্রমায় দিন যতই যাচ্ছে ততই আমরা যন্ত্র চালিত হয়ে পড়ছি।
আধুনিক যুগে ধান মাড়াইয়ে যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যেটি দিয়ে কম সময়ে যেকোনো পরিবেশে ধান মাড়াই করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ভ্রাম্যমাণ এ ধান মাড়াই যন্ত্র হচ্ছে পাওয়ার থ্রেসাল মেশিন। যা গ্রাম-গঞ্জে বেশি পরিচিত। বর্তমানে কৃষকদের কাছে ধান মাড়াইয়ে এ যন্ত্রের ব্যাপক কদর রয়েছে। যেখানে ৫০০-৬০০ টাকা দিনে মজুরি দিয়েও শ্রমিক পাওয়া দায় হয়ে পড়েছে। সেখানে এক মেশিনেই সব কাজ সেরে নিচ্ছেন কৃষকরা।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়,ধান কাটার মৌসুম আসলে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। ধান কাটার জন্য ৩-৪ জন শ্রমিকের কাছে ধর্ণা দিয়েও পাওয়া যায়না।ধান মাড়াইয়ে আগের মত গবাদি পশু অনেক কৃষক লালন-পালন করে না। তাই ধান মাড়াই এর জন্য আলাদাভাবে দুর্ভোগ পোহাতে হতো।এখন মাত্র কয়েক ঘণ্টায় আমরা সব ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করতি পারি। এতে সময় এবং খরচও কমেছে। এমনকি এখন মেশিন দিয়ে ধান কাটা মাড়াই ঝাড়াই এবং বস্তা বন্দী পর্যন্ত করা যায়। কৃষকরা বলেন, এ বছর আমরা শ্রমিকের পেছনে না ঘুরে মেশিনে ধান কেটেছি। এক বিঘা জমি মেশিনে কাটা মাড়াই করতে খরচ হয় ১৫০০ থেকে ১৬০০ টাকা। যে কারণে, কৃষকরা এখন মেশিনের দিকেই ঝুঁকছেন। তারা বলেন, সময় ও অর্থ দুটোই বাঁচাতে মেশিন দিয়ে ধান কাটা ভালো।

তারা জানান, ধান কাটা শ্রমিক সংকটের কারণে আধুনিক পদ্ধতিতে ভ্রাম্যমাণ ধান মাড়াই পাওয়ার থ্রেসাল মেশিনের ব্যাপক কদর বেড়েছে কৃষকের কাছে। কোনো রকম মাঠ থেকে ধান বাড়িতে বা রাস্তায় নিয়ে এসে এ মেশিন দিয়ে মাড়াই করা হচ্ছে।
কয়েকবছর আগে ও আমরা গরু বা মহিষ দিয়ে ধান মাড়াই দিতে হতো। এখন ধান কাটার সাথে সাথে ঘরের দরজায় পৌঁছে যায় ধান মাড়াই মেশিন। কম সময়ের মধ্যে দ্রুত বেশী ধান আগলা করা যায় বলে গ্রাম গঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে ধান মাড়াই মেশিন। শ্রমিক খরচ প্রয়োজন হয় না। যখন তখন ধান লওয়া যায়।

শেয়ার করুন