২ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেটে ইংল্যান্ড প্রবাসী ভ্রাতৃবধূর সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এক ভাসুরকে জেলে পাঠানো হয়েছে। আটক ভাসুর গোলাম ঈমানী (৪৩) সিলেটের বিশ্বনাথ থানার তালিবপুর প্রকাশিত ফরহাদপুরের মৃত গোলাম কিবরিয়ার পুত্র। সিলেট মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট ৩য় আদালতের ম্যাজিস্ট্রেট সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হলেও আজোবধি তার জামিন হয়নি। মামলার বাদী ওই আসামীর ছোট ভাইয়ের বধু ইংল্যান্ড প্রবাসী স্বপ্না আন্বিয়া।
জানা গেছে, বাদী স্বপ্না আন্বিয়া দেশের বাইরে থাকার সুযোগে অভিযুক্ত আসামী সিলেটের দক্ষিণ সুরমাস্থ বাদীর মালিকাধীন আব্দুল গফুর মার্কেটের একাধিক স্পেস ও দোকান কোঠো ডাচবাংলা ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠনের কাছে বেআইনীভাবে ভা দেন। ভাড়া দিয়ে ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভাড়া গ্রহণ করে বাদীর ৬ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৫শ’ টাকা আত্মসাত করেন।
এ ঘটনায় স্বপ্না আন্বিয়া গত ২০২১ সারেল ১৪ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্টেট ৩য় আদালতে ২ জনকে অভিযুক্ত করে সিআর-৯০/২০২১ মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি জোন সিলেট আদালতে চার্জশিট দেয়। এ মামলায় আসামী গোলাম ঈমানী উচ্চ আদলত থেকে জামিন নিয়ে বিদেশ চলে যান। দেশে ফিরে সোমবার আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।