৮ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের আলিয়া মাদ্রাসার পাশের ফুটপাত থেকে মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আব্দুল্লাহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের হবিউল্লাহ’র ছেলে।
শাহজালাল মাজার ফাড়ির ইনচার্জ এস.আই কাজী জামাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ নামের ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল। তার শরীরে হাড্ডিসার। মনে হচ্ছে তিনি অপুষ্টিজনিত রোগে ভোগছিলেন। স্থানীয়রা ফুটপাতে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক আব্দুল্লাহকে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের খোঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।