৮ অক্টোবর ২০২২
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত কামরুল ইসলাম কালা ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।
শনিবার ভোর ৫টার দিকে ইউপির ৪নং ওয়ার্ডের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- মৃত পাখি মিয়ার ছেলে জুবের আহমদ, আব্দুল খালিকের ছেলে রুবেল আহমদ এবং সুহেল আহমদ।
স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলাম কালাসহ চারজন দরগাবাহারপুর গ্রামের দক্ষিণ পার্শ্বস্থ মেঘনা বিলে একটি পুকুরে মাছ ধরছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন কামরুল। বাকিরা আহত হন।
জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছেন। এজন্য তারা দরখাস্ত দেবেন। প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।