৫ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট: স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফেডারেশন (এসডিএফ) সিলেট-্এর তৃতীয় বর্ষে পদার্পণ ও দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফেডারেশন এর উদ্যোগে এই আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।
স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফেডারেশনের প্রধান উপদেষ্টা ফয়সল আহমদের সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য পেশ করেন, সমাজসেবক আবু তাহের চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য হিসেবে পেশ করেন, খাঁজা ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মাওলানা সাদিক সালীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, আজকের সিলেটের সহকারী সম্পাদক সাংবাদিক মিজান মোহাম্মদ, এসডিএফ’র প্রতিষ্ঠাতা মো. সাজিদুর রহমান, সভাপতি আলী জুম্মান নাঈম, সদস্য আবিদ ফাহিম, মাইশা রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন রিহান খান ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আরিফ। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএস // মিজান // আতারা