১৬ আগস্ট ২০২২


দক্ষিণ সুরমায় মোটরসাইকলে দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্গটনায় হালিমা খাতুন নামে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত হালিমা ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকার মশিউর রহমানের স্ত্রী। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, সোমবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে মোগলাবাজার কোনার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মারাত্মক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন