৬ সেপ্টেম্বর ২০২৩


ভারতীয়দের হাতে সিলেটের যুবক খুন : লাশ হস্তান্তর

শেয়ার করুন

গোয়াইনঘাট সংবাদদাতা : ভারতীয়রা গণপিটুনী দিয়ে বাংলাদেশী এক যুবককে খুন করেছে। রোববার ভারতের মেঘালয়া রাজ্যের
ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে বিএসএফ লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

নিহত জালাল উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন গত রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতের ডাউকি বাজারে যায়। সেখানকার কিছু খাসিয়া যুবক চোর বলে পিটিয়ে হত্যা করে। ডাউকি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পরে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছে হস্তান্তর করে।

এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ, মেঘালয়ার ডাউকি থানা পুলিশ, বাংলাদেশের তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৃতদেহটি বিজিবি’র নিকট হস্তান্তরের পর বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের নিকট লাশটি হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহটি তার অভিভাবকের নিকট হস্তান্তর করে।

শেয়ার করুন