২৩ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পরিচয়হীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ। আনুমানিক বয়স হবে (৭৫)।
বৃহস্পতিবার সকালে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে শ্রীপুর গ্রামের একটি খালের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়া ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ ঘোরাঘুরি করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন।
সকাল সাতটার দিকে তাঁর লাশ শ্রীপুর গ্রামের খালের পাড়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।প্রতিনিধিকে জানান সকালে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।