২৩ জুলাই ২০২৩
বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম রোমান্টিক জুটি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আদবাণী। কোনো সিনেমাতেই দর্শকদের নিরাশ করেন না এ তারকা জুটি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রায়ই একে অপরের সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেন তারা। এবার দিল্লিতে ডিনার ডেটের সিদ্ধার্থ কিয়ারার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি তাদের সিনেমার কাজ সামলে, ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রোমান্টিক ডেটে গিয়েছিলেন দুজনে। দিল্লির এক রেস্তোরাঁয় হাজির হন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোজ দিয়েছেন তারকা জুটি। ভাইরাল ছবিতে সিদ্ধার্থকে দেখা যাচ্ছে ক্যাসুয়াল পোশাকে, সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরেছেন অভিনেতা।
অন্যদিকে কিয়ারা আদবাণীকে দেখা যাচ্ছে ভি-নেক অফ হোয়াইট ওয়েস্ট টপ এবং বেইজ রঙের আরামদায়ক প্যান্টে। সিদ্ধার্থ নিজের লুক পূর্ণ করেন বাদামি রঙের সানগ্লাস দিয়ে। কিয়ারার মুখে ন্যুড মেকআপ, হাতে কিছু সোনালি ব্রেসলেট। সঙ্গে মিষ্টি একটা সি-গ্রিন ও বেইজ রঙের স্লিং ব্যাগও নজরকাড়ে। ছবি ভাইরাল হতেই তা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে অনুরাগীদের মধ্যে।