২০ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল ও মহানগর যুবলীগ নেতা আব্দুর রব সায়েম এর মা’ দিলারা বেগম (৭০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাযে জানাযা বাদ আসর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে হওয়ার কথা।
সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল এর মা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, কার্যকরী সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, কেন্দ্রীয় পরচালনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সুয়েব আহমদ, মোঃ মজির উদ্দিন, এ জেড রওশন জেবিন মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জামিলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান।