২৫ মার্চ ২০২২
ক্রীড়া ডেস্ক : কাতারে অনুষ্ঠিত হওয়া এবারের ফুটবল বিশ্বকাপ আসরেও যেতে পারবে না চারবারের বিশ্বকাপজয়ী ইতালি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মতো কাতারেও দেখা যাচ্ছে না ইতালিকে। ম্যাচের শুরু থেকে শেষ অবধি আক্রমণ করেও পর্তুগালের কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে ১-০ গোলে হেরে গেছে ইতালি। অনেক শট নিলেও বেশির ভাগ শটকেই তারা লক্ষ্যে রাখতে পারেনি। শেষ অবধি তাদের স্বপ্ন ভাঙে আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে।
৪-৩-৩ ছকে নামা ইতালির মূল একাদশে ছিলেন না বেশ কিছু অভিজ্ঞ মুখ। তবে লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি কিংবা ফেদেরিকো কিয়েসারা মূল একাদশে না থাকলেও যথেষ্ট শক্তিশালী দল নিয়ে নেমেছিলো ইতালি। যার ছাপ দেখা গেছে খেলায়। একাধিক সুযোগ সৃষ্টি করেছে দলটা, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার ম্যাচ জেতার জন্য, সে গোলটাই পাওয়া হয়নি। ৬৬ শতাংশ সময় বলের দখল রেখে, গোল বরাবর ৩২টা শট নিয়েও উত্তর মেসিডোনিয়ার দৃঢ় মানসিকতার সামনে বারবার ব্যর্থ হচ্ছিলেন ইম্মোবিলে, বেরার্দি, ইনসিনিয়ারা।
এরপরই আসে সেই মুহূর্ত। যে মুহূর্তটা আজীবন মনে রাখবেন উত্তর মেসিডোনিয়ানরা, আর ভুলে যেতে চাইবেন ইতালিয়ানরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলকিপার স্তোলে দিমিত্রিয়েভস্কির লম্বা ফ্রি-কিক খুঁজে নেয় স্ট্রাইকার বোয়ান মিয়োভস্কিকে। মিয়োভস্কির মাথায় বল লেগে চলে যায় আরেক স্ট্রাইকার আলেকসান্দর ত্রায়কোভস্কির কাছে। ইতালির একজন খেলোয়াড়ও এই সময়টায় দুজনের কাছ থেকে বলের দখল নিতে পারেননি। ত্রায়কোভস্কিও সুযোগ বুঝে বক্সের বাইরে থেকে মাটিঘেঁষা জোরালো শটে পরাস্ত করেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে।
মাঠে তখন একদিকে মেসিডোনিয়ানদের বাঁধভাঙা উল্লাস, আরেকদিকে কিয়েল্লিনি-ভেরাত্তিদের স্বপ্নভঙ্গের বেদনা। ম্যাচশেষে ভেরাত্তিকে দেখা গেল মুখ লুকিয়ে কাঁদছেন। অবশ্য ভেরাত্তির মিডফিল্ড সঙ্গী জর্জিনিও কি করছিলেন, দেখা যায়নি। ম্যাচের পুরো নব্বই মিনিটই খেলেছেন চেলসির মিডফিল্ডার জর্জিনিও।