১১ ডিসেম্বর ২০২৩


শাহপরান থেকে একজনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহপরান থেকে কবির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কবির মিয়া জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহপরাণ চকগ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

সোমবার সকালে শাহপরান থানাধীন চকগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখব।’

শেয়ার করুন