২১ ফেব্রুয়ারি ২০১৮


সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন ও “সম্মিলিত নাট্য পরিষদ” সিলেট আয়োজনে আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত প্রায় ২৫০ জনকে ফ্রিতে ব্লাড টেষ্ট করা হয়। পাশাপাশি সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয়। “বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয় এ স্লোগান নিয়ে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে মানবতার তরে।

শেয়ার করুন