১৭ সেপ্টেম্বর ২০২৩


শাহপরান থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেটের শাহপরান এলাকা থেকে  এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানাধীন নিপবন মনিপুরী পাড়া আবাসিক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম ফাহিমা বেগম (২৩) । তিনি ওই থানার মৃত শহিদ মিয়ার মেয়ে।

জানা গেছে, শনিবার দুপুরে খবর পেয়ে শাহপরান থানা পুলিশ বন্ধ ঘরের চৌকাঠের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহিমাকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হয়।

এএস // আতারা

 

 

শেয়ার করুন