১৫ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে। এ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশলয় সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
জানা যায়, আগামী ১৮ জুন সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্হায়ী ক্যাম্পসহ ২১৭ টি অস্থায়ী ক্যাম্পে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৫৪৮৮১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।ঐ দিন যেসকল শিশু ক্যাপসুল গ্রহণে ব্যর্থ হবে তারা পরের দিন হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ক্যাপসুল গ্রহণ করতে পারবে।