১৩ সেপ্টেম্বর ২০২২


সিলেটে শুরু হলো অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এসএমপির ট্রাফিক পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদের অপসারণ দাবী সহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের শুরু থেকেই লাঠি হাতে বিভিন্ন রাস্তায় ‘পিকেটিং’ করছে দেখো গেছে পুরবহণ শ্রমিকদের। গণপরিবহন ও পণ্যবাহী গাড়ির পাশাপশি তারা ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাঁধা দিচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষরা।

মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। শুধু সিলেট জেলায় নয়, বুধবার থেকে পুরো সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।

সিপরিবহন শ্রমিক বেশ কিছুদিন ধরে ৫ দফা দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।

এর আগে সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন। তবে সে অনুরোধকে প্রত্যাখান করে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা।

শেয়ার করুন