৩১ মে ২০২২


মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হাসি আক্তার (২) ওই এলাকার আমীর হোসেন মেয়ে। তার পিতা একজন ট্রাক্টর চালক।

মঙ্গলবার সকালে সাড়ে ৯টা দিকে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মো. আবেদ আলী জানান, সকাল সাড়ে নয়টার দিকে খেলাধুলা করতে গিয়ে হাসি আক্তার বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট তিতাস জেনারেল হাসপাতালে নেন।

তিতাস জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. বোরহান উদ্দিন রাব্বি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

শেয়ার করুন